ঢাকাThursday , 11 January 2024
  1. আন্তর্জাতিক
  2. খুলনা বিভাগ
  3. খেলাধুলা
  4. চট্টগ্রাম বিভাগ
  5. চাকুরি
  6. জাতীয়
  7. জেলা
  8. ঢাকা বিভাগ
  9. তথ্যপ্রযুক্তি
  10. বরিশাল বিভাগ
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. মধ্যপ্রাচ্য
  15. ময়মনসিংহ বিভাগ

দুর্নীতির অভিযোগে কানুনগো বরখাস্ত

তিশা ইসরাত
January 11, 2024 7:40 am
Link Copied!

দুর্নীতির অভিযোগে ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের কানুনগো এইচ এম মেজবাহ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার ভূমি মন্ত্রণালয় থেকে মেজবাহ উদ্দিনকে বরখাস্ত করে আদেশ জারি করা হয়। ভূমি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৯ মে সকালে ভূমি সচিব মো. মাক্ছুদুর রহমান পাটোয়ারী আকস্মিকভাবে ঢাকার লালবাগ রাজস্ব সার্কেল ভূমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে ওই অফিসের কানুনগো এইচএম মেজবাহ উদ্দিনের ব্যক্তিগত মোবাইল ফোনে জনৈক ‘মেটাডোর আরিফ’ নামে সেভ করা মোবাইল ফোনের সঙ্গে প্রায় ২ মিনিটের কিছু বেশি সময়ের সন্দেহজনক কথোপকথনে অবৈধ লেনদেন-সংক্রান্ত প্রাথমিক তথ্যাদি পাওয়া যায়। তাৎক্ষণিক ভাবে ‘মেটাডোর আরিফ’ নামে ব্যক্তির ফোন নম্বরে কানুনগোর মোবাইল থেকে ফের ফোন করে যাচাই করে অবৈধ লেনদেনের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।