ঢাকাThursday , 11 January 2024
  1. আন্তর্জাতিক
  2. খুলনা বিভাগ
  3. খেলাধুলা
  4. চট্টগ্রাম বিভাগ
  5. চাকুরি
  6. জাতীয়
  7. জেলা
  8. ঢাকা বিভাগ
  9. তথ্যপ্রযুক্তি
  10. বরিশাল বিভাগ
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. মধ্যপ্রাচ্য
  15. ময়মনসিংহ বিভাগ

ঈদের আগে খালেদার মুক্তি চাইল গণফোরাম

তিশা ইসরাত
January 11, 2024 8:01 am
Link Copied!

পবিত্র ঈদুল ফিতরের বাকি আর মাত্র ২ বা ৩ দিন। এর আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চাইল জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরাম।

রোববার এক বিবৃতিতে দাবি জানিয়েছে সংগঠনটি।

যৌথ বিবৃতিতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেন, ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে জানাই ঈদ শুভেচ্ছা। দেশের সব সম্প্রদায়ের মানুষ সীমিত সাধ্যের মধ্যে মিলেমিশে ঈদ আনন্দ উপভোগ করে। এটাই আমাদের ঐতিহ্য, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ঈদের পূর্বেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি দাবি করছি। সঙ্গে সঙ্গে সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও পুলিশি নির্যাতন বন্ধের আহ্বান জানাচ্ছি। যাতে সবাই পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে পারে।

এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা ঘোষণার দিন থেকে নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারে ছিলেন তিনি। তবে গত ২৫ মার্চ আর্থাইটিস ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগব্যাধির কারণে তাকে নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগার থেকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৬২১ নম্বর কেবিনে চিকিৎসাধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।